নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার তিন

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালী জেলা শহর থেকে অবৈধভাবে মজুদ করা ১২০০ লিটার পেট্রোলসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময়

2026-04-16T14:10:35+00:00
2026-04-16T14:11:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার তিন
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:১০ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ২:১১ পিএম
পেট্রোলসহ জব্দ পিকআপ। ছবি : সময়ের আলো
নোয়াখালী জেলা শহর থেকে অবৈধভাবে মজুদ করা ১২০০ লিটার পেট্রোলসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পেট্রোল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকায় হাজী আসমত আলীর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

গ্রেফতাররা হলেন লক্ষীনারায়ণপুরের মো. মুসফিকুর রহমান মাহি (১৯), মাহমুদুল হাসান (২৬) ও মধুসুদনপুরের মো. মঞ্জুর আলম (৫৩)।


জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন জানান, ওই এলাকায় হাজী আসমত আলীর বাড়ির আবুল খায়েরের বাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুদের বিষয়ে গোপন সূত্রে তথ্য পায় জেলা ডিবি পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে পেট্রোল ও একটি পিকআপসহ তিন জনকে গ্রেফতার করা হয়। 

তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুদ করে বিক্রি করে আসছিল বলে জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

এ ঘটনায় সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

সময়ের আলো/জোই



  বিষয়:   নোয়াখালী  পেট্রোল  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: