পারমাণবিক সমৃদ্ধকরণে ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে চলমান আলোচনায় এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। তেহরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে

2026-04-16T15:39:46+00:00
2026-04-16T15:39:46+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পারমাণবিক সমৃদ্ধকরণে ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব অব্যাহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:৩৯ পিএম 
দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি। ছবি : সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে চলমান আলোচনায় এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। তেহরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে আলোচনায় আবারও সামনে এসেছে জেসিপিওএ চুক্তি। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, অতীতে দুই পক্ষ জেসিপিওএ নামক একটি কঠোর চুক্তিতে একমত হয়েছিল। এ চুক্তি কার্যকর থাকলে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ থাকত না।

এলমাসরি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের সময় ইরানের সঙ্গে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতির বড় ধরনের ক্ষতি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দেশটির অবস্থান দুর্বল হয়েছে।

তার মতে, এমন পরিস্থিতিতে জেসিপিওএ এর ‘আরও উন্নত সংস্করণ’ নিয়ে দেশের ভোটারদের সামনে যাওয়া বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কঠিন হবে।


তিনি প্রশ্ন তোলে বলেন, শুধুমাত্র জেসিপিওএ বা তার সামান্য পরিবর্তিত সংস্করণ পাওয়ার জন্য আবার সংঘাতে জড়ানোর বিষয়টি যুক্তরাষ্ট্র কীভাবে জনগণের কাছে ব্যাখ্যা করবে।

সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি সামনে আরও উত্তেজনা ও সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালের জুলাই মাসে ইরান এবং বিশ্বের ছয়টি প্রধান শক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের মধ্যে ইরান পারমাণবিক চুক্তি ২০১৫ স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে তাদের ওপর আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

আরবিএন 
  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  শান্তি  চুক্তি  পারমাণবিক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: