নেত্রকোনায় অবৈধভাবে মজুদ ডিজেল জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩ হাজার ১০০

2026-04-16T17:24:57+00:00
2026-04-16T17:24:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নেত্রকোনায় অবৈধভাবে মজুদ ডিজেল জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:২৪ পিএম 
ঠাকুরাকোনা বাজারে অবৈধভাবে মজুদে ডিজেল। ছবি : সময়ের আলো
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। 

অভিযানে ‘মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ’ ও ‘মেসার্স রাজিব ট্রেডার্স’ নামের দুটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি জ্বালানি তেল জব্দ করা হয়।


জানা গেছে, এদিন সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এতে দুই প্রতিষ্ঠানকে পৃথক মামলা ও ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জব্দ ডিজেলের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৯৫ হাজার টাকা।

মো. শামছুজ্জামান আসিফ বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি তেল বা অন্য কোনো পণ্য মজুদ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মজুদকারীদের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   নেত্রকোনা  মজুদ  অবৈধ ডিজেল  জব্দ  প্রতিষ্ঠান  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: