শুক্র-শনিবার সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীদের সাক্ষাৎকার নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও সময় নির্ধারণ করেছে

2026-04-16T21:10:55+00:00
2026-04-16T21:55:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
শুক্র-শনিবার সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীদের সাক্ষাৎকার নেবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:১০ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ৯:৫৫ পিএম
রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও সময় নির্ধারণ করেছে বিএনপি।

টানা তিনদিনব্যাপী মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা নেওয়ার পর শুক্রবার (১৭ এপ্রিল) থেকে এই সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

রিজভি বলেন, দলের গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ড এই সাক্ষাৎকার গ্রহণ করবেন। বোর্ডে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দও উপস্থিত থাকবেন।

বিভাগীয় সাক্ষাৎকারের সময়সূচি : সাক্ষাৎকার কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিভাগ অনুযায়ী দুই দিনে ভাগ করা হয়েছে। প্রতিদিন দুপুর ৩টা থেকে এই সাক্ষাৎকার শুরু হবে।

শুক্রবার : প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলো থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।


শনিবার : দ্বিতীয় দিনে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট বিভাগের প্রার্থীদের নির্দিষ্ট সময়ে গুলশান কার্যালয়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বিএনপি  সংরক্ষিত আসন  সংসদ নির্বাচন  রাজনীতি  রুহুল কবির রিজভী  প্রার্থী  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: