‘আমার আসনের হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র তুলে ধরে সংসদে তীব্র বক্তব্য দিয়েছেন রুমিন ফারহানা। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অন্তর্ভুক্ত সরাইল

2026-04-16T13:27:51+00:00
2026-04-16T13:57:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
‘আমার আসনের হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:২৭ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ১:৫৭ পিএম
ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র তুলে ধরে সংসদে তীব্র বক্তব্য দিয়েছেন রুমিন ফারহানা। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অন্তর্ভুক্ত সরাইল উপজেলার একটি সরকারি হাসপাতালের অবস্থা বর্ণনা করতে গিয়ে সেটিকে প্রতীকীভাবে ‘নিজেই রোগী’ বলে মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে তিনি বলেন, প্রায় সাড়ে তিন লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা এই ৫০ শয্যার হাসপাতাল এবং যা প্রয়োজন অনুযায়ী সেবা দিতে সম্পূর্ণ অপ্রতুল। হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো।

তিনি জানান, সরাইল উপজেলার এই হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, ওষুধ ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। ফলে রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।
আরও পড়ুন

রুমিন ফারহানা আরও বলেন, উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও কাজ অর্ধসমাপ্ত অবস্থায় থেমে আছে। তার দাবি অনুযায়ী, ৫ আগস্টের পর সংশ্লিষ্ট ঠিকাদার কাজ বন্ধ রেখে চলে যান, ফলে বর্তমানে পুরোনো ভবনেই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি সংসদে আরও জানান, হাসপাতালটিতে মোট ৬৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে, যা চিকিৎসাসেবার মানকে আরও দুর্বল করে তুলেছে।

সব মিলিয়ে, সরাইলের এই স্বাস্থ্যসেবা কেন্দ্রকে ঘিরে অব্যবস্থাপনা ও জনবল সংকটের বিষয়টি সংসদে নতুন করে আলোচনায় আসে। স্থানীয়দের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এএডি/


  বিষয়:   রুমিন ফারহানা  ব্রাহ্মণবাড়িয়া  সংসদ  অধিবেশন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: