নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকবে সরকারি ছুটি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এবার থেকে প্রতি বছরের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস পালিত হবে। সেইসঙ্গে এই দিবসে সরকারি ছুটিও থাকবে।বৃহস্পতিবার (১৬

2026-04-16T21:32:51+00:00
2026-04-16T22:24:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকবে সরকারি ছুটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:৩২ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ১০:২৪ পিএম
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। সংগৃহীত ছবি
এবার থেকে প্রতি বছরের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস পালিত হবে। সেইসঙ্গে এই দিবসে সরকারি ছুটিও থাকবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এই কথা জানান সচিব নাসিমুল গণি।

তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস আগে পালন করা হতো। এখন আবার ফেরত আনা হয়েছে। গত ১৬ বছর এই দিবস পালন করা হয়নি। এদিন সরকারি ছুটি থাকবে। এছাড়া ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হবে, তবে এদিন সরকারি ছুটি থাকবে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

সোলার প্যানেল নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালে সোলার প্যানেল স্থাপনের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এটার সবশেষ অবস্থা খুব একটা ফাংশনাল হতে পারেনি। হয়তো নিয়মের ভেতরে কিছু সমস্যা থাকতে পারে। কিন্তু এইটাকে ফাংশনাল করার চেষ্টা চলছে।

আগামী ২০৩০ সালের মধ্যে সরকার সোলার পাওয়ার দিয়ে ১০ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করবে জানিয়ে নাসিমুল গণি বলেন, এই লক্ষ্য পূরণে সরকারি বেসরকারি উদ্যোক্তারা কাজ করতে পারবে। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।


জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, সংকট মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। জ্বালানি তেল কত সহজে দেওয়া যায়, সেই চেষ্টা চলছে। যে সমস্ত জায়গায় পাম্প থেকে জ্বালানি মিসিং হয়ে যাচ্ছে, সেগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

সরকারের চেষ্টার পরও সংকট কাটছে না কেন এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জ্বালানি নিয়ে প্রত্যেকের মধ্যে ব্যবসা করার মনোভাব এসে গেছে। ভাবছে- আমি এখান থেকে কি ব্যবসা করতে পারি। যতক্ষণ অসমান লেভেল থাকবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থাকবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   নতুন  দিবস  সিদ্ধান্ত  সরকারি  ছুটি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: