সরকারি শূন্যপদে নিয়োগ নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদ পূরণে কর্মপরিকল্পনা প্রণয়নের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন এই কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে দুই

2026-04-16T20:29:00+00:00
2026-04-16T20:29:00+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
সরকারি শূন্যপদে নিয়োগ নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:২৯ পিএম 
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। সংগৃহীত ছবি
সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদ পূরণে কর্মপরিকল্পনা প্রণয়নের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন এই কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে দুই হাজার ৮৭৯টি, এক বছরের মধ্যে চার হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে তিন হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ দেবে সরকার। এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ তথ্য জানান। 

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী আব্দুল বারী আরও জানান, কর্মপরিকল্পনায় বর্ণিত স্বচ্ছতা ও দ্রুততার সাথে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়ার লক্ষ্যে অন্যান্য মন্ত্রণালয়ে ও বিভাগে নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদে নিয়োগের জন্য তথ্য পাঠাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। 


তিনি আরও বলেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল-সংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত 'স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪' অনুযায়ী, সব মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোতে শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।

সময়ের আলো/আআ


  বিষয়:   সরকারি  শূন্যপদ  নিয়োগ  জনপ্রশাসন  প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: