সারাদেশে কমতে পারে তাপমাত্রা, কয়েক বিভাগে বৃষ্টির আভাস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে আগামী রোববার থেকে

2026-11-06T08:40:19+00:00
2026-11-06T08:40:19+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
জাতীয়
সারাদেশে কমতে পারে তাপমাত্রা, কয়েক বিভাগে বৃষ্টির আভাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৮:৪০ এএম 
রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। সংগৃহীত ছবি
সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে আগামী রোববার থেকে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (৬ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশে অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। এর বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৭ নভেম্বর) সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিনও রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

রোববার (৮ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


সোমবার (৯ নভেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের কোনো পর্যবেক্ষণাগারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   সারাদেশ  তাপমাত্রা  আবহাওয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: