টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সঙ্গে মানবপাচারকারী চক্রের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হয়েছেন।এ

2026-11-05T22:27:35+00:00
2026-11-05T22:27:35+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
জাতীয়
টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:২৭ পিএম 
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর। ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সঙ্গে মানবপাচারকারী চক্রের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হয়েছেন। 

এ ঘটনায় মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আইএসপিআর জানায়, টেকনাফে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযান পরিচালনার সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা গুলি বর্ষণ করে। এতে যৌথ বাহিনীর সঙ্গে তাদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে এবং এক সেনা সদস্য আহত হন।

অভিযানের একপর্যায়ে পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার এবং পাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   টেকনাফ  মানবপাচারকারী চক্র  যৌথবাহিনী  বিজিবি  গোলাগুলি  সেনাসদস্য  আহত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: