এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে মাত্র এক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা

2026-11-05T23:45:53+00:00
2026-11-05T23:45:53+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
জাতীয়
এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে মাত্র এক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা থেকে ১০টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পৃথক দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ও পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমাজ।


তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, রাত সাড়ে ৯টার দিকে হোটেলের এক নম্বর গেটের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে হাতিরঝিল থানার ওসিসহ পুলিশের একাধিক টিম গিয়েছে। কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা শনাক্তে তদন্ত চলছে।

এদিকে, রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়ে পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমাজ বলেন, রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইনের ৩ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। কে বা কারা করেছে, তা শনাক্তে তারা কাজ করছেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   এক ঘণ্টা  ব্যবধান  রাজধানী  ককটেল বিস্ফোরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: