সিসা কারখানায় জরিমানার পর গাছ রোপণ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা

2026-04-17T12:11:54+00:00
2026-04-17T13:59:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সিসা কারখানায় জরিমানার পর গাছ রোপণ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১২:১১ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৬ ১:৫৯ পিএম  (ভিজিট : ২০)
সিসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত। ছবি : সময়ের আলো
ঢাকার ধামরাইয়ে অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে প্রতীকী উদ্যোগ হিসেবে সেখানে গাছও রোপণ করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে ও সুতিপাড়া ইউনিয়নের সাহা-বেলিশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি কারখানায় তল্লাশি চালানো হয়।

জানা যায়, ভাড়ারিয়া এলাকার দুটি কারখানায় গিয়ে কোনো উৎপাদন কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি। তবে সাহা-বেলিশ্বর এলাকায় একটি কারখানায় সিসা প্রক্রিয়াজাতকরণের কাজ চলতে দেখা যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ব্যবহৃত মেশিন জব্দ করে কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।


রিদওয়ান আহমেদ রাফি বলেন, সিসা প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কারখানা থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের বিকাশ এবং স্নায়ুতন্ত্রের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।

তিনি আরও বলেন, শুধু জরিমানা করাই নয়, পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির অংশ হিসেবে কারখানার আশপাশে গাছ লাগানো হয়েছে। স্থানীয়দের এসব গাছের পরিচর্যার নির্দেশনাও দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সিসা  কারখানা  জরিমানা  গাছ রোপণ  পরিবেশ রক্ষা  ধামরাই 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: