বন্দুকধারীর গুলিতে ইউপিডিএফের যুবনেতা নিহত, আহত ২

রাঙামাটি সংবাদদাতা

সারাদেশ

বন্দুকধারীদের গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সহযোগী সংগঠন যুব ফোরামের সহসভাপতি ধর্মশিং চাকমা (৪২) নিহত হয়েছেন। এ সময় তাদের গুলিতে

2026-04-17T13:07:26+00:00
2026-04-17T13:56:13+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বন্দুকধারীর গুলিতে ইউপিডিএফের যুবনেতা নিহত, আহত ২
রাঙামাটি সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১:০৭ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৬ ১:৫৬ পিএম
প্রতীকী ছবি
বন্দুকধারীদের গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সহযোগী সংগঠন যুব ফোরামের সহসভাপতি ধর্মশিং চাকমা (৪২) নিহত হয়েছেন। এ সময় তাদের গুলিতে দুই নারী আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে রাঙামাটি সদরের কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে একদল সশস্ত্র লোক কুতুকছড়ি আবাসিক এলাকায় ধর্মশিং চাকমার বাড়ি ঘেরাও করে। তাদের উপস্থিতি টের পেয়ে ধর্মশিং প্রাণভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তারা তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 


হামলার সময় বাড়িতে থাকা আরও দুই নারী গুলিবিদ্ধ হন, স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।

রাঙামাটি কোতোয়ালি থানা জানায়, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   সন্ত্রাসী  গুলি  নিহত  ইউপিডিএফ  যুবনেতা  আহত  নারী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: