রায়পুরের জনস্বাস্থ্য উপ-প্রকৌশলীর অনিয়ম -দুর্নীতির পাহাড়

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিনের (৪০) বিরুদ্ধে।সরকারি নির্দেশনা অমান্য করে নিজের

2026-04-17T14:30:51+00:00
2026-04-17T14:41:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রায়পুরের জনস্বাস্থ্য উপ-প্রকৌশলীর অনিয়ম -দুর্নীতির পাহাড়
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২:৩০ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৬ ২:৪১ পিএম
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুরে অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিনের (৪০) বিরুদ্ধে। সরকারি নির্দেশনা অমান্য করে নিজের খুশিমতো অফিসে আসা-যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।

এছাড়াও বিভিন্ন প্রকল্পে এই কর্মকর্তার অনিয়মের বিষয়গুলো নিয়ে কর্মকর্তাদের মাঝে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে মৌখিক ও লিখিতভাবে জানানো হয়েছে।  

জানা যায়, উপজেলার ৩৬টি বিদ্যালয়ে ওয়াশব্লকের কাজ অসম্পন্ন রেখেই ঠিকাদারদের সঙ্গে বিলের টাকা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন এই প্রকৌশলী। সম্প্রতি শেষ হওয়া ১০টি ইউনিয়ন পরিষদের প্রায় ৩০০ টুইন পিট টয়লেট প্রকল্পে, সরকারি বরাদ্দের আর্সেনিকমুক্ত টিউবওয়েল, গভীর নলকূপসহ বিভিন্ন প্রকল্পের নাম মাত্র কাজ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে উপজেলা ও কয়েকটি ইউনিয়নে চেয়ারম্যান না থানায় উপজেলাজুড়ে নলকূপ বরাদ্দের নামে চালিয়েছে ব্যাপক অনিয়ম ও হরিলুট। সরকারি কোনো নীতিমালা না মেনে টাকার বিনিময় বেশির ভাগই সচ্ছল ও প্রভাবশালী ব্যক্তিকে নলকূপ দেওয়া হয়েছে বলে অভিযোগ।

জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ও ঠিকাদারদের যৌথ হরিলুটে যেমন ইচ্ছা তেমন করে স্থাপন করেছে গভীর নলকূপগুলো। মিনি ট্রিটমেন্ট প্ল্যান্ট, বিশুদ্ধ পানি সরবরাহের বিভিন্ন প্রকল্পে অনিয়ম করা হয়। প্রকল্পের কাজ শুরু করে বছরের পর বছর ফেলে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ পড়ে থাকায় ভোগান্তিতে পড়ে সুবিধাভোগীরা। বর্তমানে ওই প্রকল্পটি জনগণের কোনো কাজেই আসছে না। সব মিলিয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের বর্তমানে চলছে হরিলুট। 

গত ৪ বছর ধরে এই প্রকৌশলী রমিজ উদ্দিন একই স্টেশনে থেকে তিনি অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।


কোনো সাংবাদিকের প্রশ্নের সম্মুখীন হলে তাকে অন্য সাংবাদিক বা টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হয়। কয়েকদিন আগে এক সাংবাদিক তার কার্যালয়ে অনিয়মের তথ্য নিতে গেলে এই প্রকৌশলী তাকে চাঁদাবাজ আখ্যায়িত করে। এ ঘটনায় সাংবাদিকরা ইউএনওর কাছে বিচার চাইলে তিনিও নিরুপায় বলে জানান।

তাহলে, স্বাভাবিকভাবে প্রশ্ন থেকেই যায় তার খুঁটির জোর কোথায়?

কেরোয়া ইউনিয়নের সমাজ সেবক শাহ আলম বলেন, আমাদের কেরোয়ো এলাকার নলকূপের লিস্টকৃত তালিকায় নাম থাকার পরে বহু কল তিনি এখন স্থাপন করেন নি। পরে জানতে পারি অতিরিক্ত টাকার বিনিময় নলকূপগুলো অন্যত্র বিক্রি করে দেন। তিনি পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার বাসিন্দা হওয়ায় কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে ইচ্ছে মতো প্রভাব খাটান। এছাড়াও দীর্ঘ বছর এই কর্মস্থানে থাকায় নিজেদের খেয়াল খুশিমতো সব করে থাকেন।

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার মধ্যে এ বিভাগটি অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু রমিজের অনিয়মের কারণে কর্মচারীরাও অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। ফলে কার্যক্রম স্থবির হয়ে রয়েছে। ওয়াশব্লকের কাজ এখন পর্যন্ত সমাপ্ত দেখালেও, ২০২২-২৩ অর্থ বছর থেকে শুরু হওয়া কাজের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক এখনো আলোর মুখ দেখেনি। উনি নিজেই ঠিকাদারি কাজের তদারকি করায় সব মিলে নয়-ছয় করে কাজ সমাপ্তি করেন।

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওয়াশব্লক নির্মাণসহ নানা প্রকল্পের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে। বিভিন্ন প্রকল্পের অনিয়মের বিষয় একাধিক বার তথ্য চাইলে তিনি সময় কালক্ষেপণ করেন। 

অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে রমিজ উদ্দিন বলেন, ওয়াশব্লকসহ সব প্রকল্পে তথ্য অধিকার আইনে আবেদন করে আসলে তারপর তথ্য দেবেন। নয়তো তথ্য দেওয়া সম্ভব নয়। গত তিন দিন ধরে ওই অফিসে গেলেও তিনি অফিসে না থানায় কর্মচারীরা আবেদন নিতে রাজি হয়নি। কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ দীর্ঘদিনের।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, কোনো কাজের ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতা পাচ্ছি না। অনেক বিষয় উপজেলা প্রশাসনকে অবহিত না করার বিষয় নিয়ে ইতোমধ্যে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   লক্ষ্মীপুর  রায়পুর  জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী  অনিয়ম -দুর্নীতি  পাহাড় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: