নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীতে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে

2026-04-17T16:34:38+00:00
2026-04-17T16:34:38+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪:৩৪ পিএম 
৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। ছবি : সময়ের আলো
নরসিংদীতে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকায় একটি যৌথ অভিযানে এ তেল জব্দ করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) কলিমুল্লাহ।


অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে মূলপাড়ায় অবস্থিত নূর নাবিলা সাইজিং মিল থেকে বেআইনিভাবে মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয় এবং পরে মাধবদীর ভগিরতপুর এলাকায় এম কে সিএনজি ফিলিং স্টেশনের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। বিক্রিত তেলের মোট মূল্য দাঁড়ায় ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকা, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং পেট্রোলিয়াম আইন অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরবিএন 
  বিষয়:   নরসিংদী  জ্বালানি  ডিজেল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: