ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে

2026-04-17T17:00:42+00:00
2026-04-17T17:00:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫:০০ পিএম 
ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাইথল, নিগুয়ারী ও টাঙ্গাব ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়।

উপজেলার গয়েশপুর বাজারের পল্লী চিকিৎসক নূর মোহাম্মদ জানান, এ যাবতকালের সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়েছে। প্রতিটি শিলার ওজন প্রায় ২-৩ গ্রাম ছিল। এতে বসতঘরের টিনের চালা ছিদ্র হয়ে গেছে এবং অনেক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে।

পাইথল ইউনিয়নের গোয়ালবর গ্রামের কৃষক আব্দুর রউফ জানান, ঝড় ও শিলাবৃষ্টির কারণে পাকা বোরো ধান মাটিতে পড়ে গেছে। তার দুই বিঘা জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টিতে তার বাড়ির টিনের চাল সম্পূর্ণ ছিদ্র হয়ে যায়। তিনি বলেন, সারারাত জেগে কাটিয়েছি, কীভাবে আবার ঘর নির্মাণ করব বুঝতে পারছি না।


পাইথল ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়িতে রাত কাটাতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে রাত পেরোলেও সরকারি কোনো সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাকুরা নান্নি জানান, শিলাবৃষ্টিতে পাইথল ইউনিয়নের প্রায় শতাধিক একর বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নিগুয়ারী ও টাঙ্গাব ইউনিয়নের বিভিন্ন এলাকায় আংশিক ফসলের ক্ষতি হয়েছে।

আরবিএন 


  বিষয়:   ময়মনসিংহ  গফরগাঁও  কালবৈশাখী  ঝড়  শিলাবৃষ্টি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: