হরমুজ খুলে দেওয়ার ঘোষণায় তেলের বাজারে ধস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কয়েক সপ্তাহের চরম উত্তেজনা আর অনিশ্চয়তার পর ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। এ ঘোষণার

2026-04-17T22:52:19+00:00
2026-04-17T22:52:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ খুলে দেওয়ার ঘোষণায় তেলের বাজারে ধস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:৫২ পিএম 
বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের ধস নেমেছে। ছবি : সংগৃহীত
কয়েক সপ্তাহের চরম উত্তেজনা আর অনিশ্চয়তার পর ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। এ ঘোষণার পরপরই বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের ধস নেমেছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইরানের পক্ষ থেকে সমুদ্রপথটি উন্মুক্ত করার সংবাদ ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় কমে গেছে ১০ শতাংশ পর্যন্ত।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত কয়েক সপ্তাহ ধরে এই সমুদ্রপথটির কার্যত বন্ধ ছিল, যা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটায়। ফলে তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছিল। তবে এখন এই গুরুত্বপূর্ণ রুটটি পুনরায় চালু হওয়ায় জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে—এমন জোরালো প্রত্যাশায় বিনিয়োগকারীরা তেলের মজুত ছাড়তে শুরু করেছেন।


আন্তর্জাতিক তেলের বাজারের মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে। 

বাজার বিশ্লেষকদের মতে, বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল পরিবহন করা হয়। এটি খুলে যাওয়া মানেই বিশ্ববাজারে জ্বালানির সংকট কেটে যাওয়া। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   হরমুজ  তেল  বাজার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: