যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান যুদ্ধবিরতির মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালেয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ হামলায় একজন নিহত হয়েছে বলে জানা গেছে।শুক্রবার (১৭

2026-04-17T22:11:25+00:00
2026-04-17T22:11:25+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:১১ পিএম 
লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালেয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ছবি : সংগৃহীত
চলমান যুদ্ধবিরতির মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালেয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ হামলায় একজন নিহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেশটির সিভিল ডিফেন্স এর বরাত দিয়ে জানানো হয়েছে, বাইত ইয়াহুন এলাকায় একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়র পর ঘটনাটি ঘটেছে। 

তবে এই হামলা যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে এবং পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।


এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননের হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছেন। 

স্থানীয় সময় শুক্রবার ভোর থেকেই রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন শহর ও গ্রামে ফেরার দৃশ্য দেখা গেছে বলে জানায় আলজাজিরা।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   যুদ্ধবিরতি  লেবানন  ইসরায়েল  হামলা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: