‘ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফহুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ না তুলে নিলে হরমুজ প্রণালি বন্ধ

2026-04-18T08:29:13+00:00
2026-04-18T08:51:37+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:২৯ এএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ৮:৫১ এএম
ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। ছবি : সংগৃহীত
ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ না তুলে নিলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে। 

শুক্রবার (১৭ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘালিবাফ বলেন, ট্রাম্প গত এক ঘণ্টায় সামাজিক মাধ্যমে সাতটি পোস্ট করেছেন। যার সবগুলোই মিথ্যা। তবে ট্রাম্পের কোন পোস্টগুলো মিথ্যা সেটি উল্লেখ করেননি তিনি।


তিনি বলেন, হরমুজ খোলা নাকি বন্ধ, এটির নিয়মাবলি কী হবে— সেটি মাঠপর্যায়ে নির্ধারিত হবে, সামাজিক মাধ্যমে নয়। হরমুজে জাহাজ চলাচল করবে নির্ধারিত রুটে এবং ইরানের অনুমতি সাপেক্ষে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ইরান  স্পিকার  বন্দর  অবরোধ  হরমুজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: