হরমুজ পার হতে লাগবে আইআরজিসির অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিলেও ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সেখানে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু কঠোর শর্ত

2026-04-18T08:51:16+00:00
2026-04-18T10:34:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ পার হতে লাগবে আইআরজিসির অনুমতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:৫১ এএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ১০:৩৪ এএম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর শর্ত জুড়ে দিয়েছে আইআরজিসি। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিলেও ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সেখানে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছে। এই নৌপথ ব্যবহারের জন্য এখন থেকে ইরানি সামরিক বাহিনীর আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক বলে এক বিবৃতিতে জানিয়েছে আইআরজিসির নৌ কমান্ড। 

আইআরজিসির নৌ কমান্ডের পক্ষ থেকে জাহাজ চলাচলের জন্য যে শর্তগুলো দেওয়া হয়েছে, সেগুলো হলো—

কেবল বেসামরিক ও বাণিজ্যিক জাহাজগুলো ইরানের নির্ধারিত রুট বা পথ দিয়ে যাতায়াত করতে পারবে।

এই প্রণালি দিয়ে যেকোনো বিদেশি সামরিক জাহাজ চলাচল আগের মতোই কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।


আইআরজিসি নৌবাহিনীর সরাসরি অনুমতি ছাড়া কোনো জাহাজই নড়াচড়া করতে পারবে না। কেবল আইআরজিসি নৌবাহিনীর অনুমতি পেলেই জাহাজ চলবে।

আইআরজিসির বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই পদক্ষেপ যুদ্ধক্ষেত্রে চলমান যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ছাড়া লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   হরমুজ  আইআরজিসি  অনুমতি  শর্ত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: