লোকসভায় নারী কোটা বিল বাতিল, মোদি সরকারের বড় পরাজয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে নারী আসন সংরক্ষণ ও লোকসভা আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) নিয়ে প্রস্তাবিত সংশোধনী বিল লোকসভায় পাস না হওয়ায় এটি নরেন্দ্র মোদি

2026-04-18T17:07:55+00:00
2026-04-18T17:07:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লোকসভায় নারী কোটা বিল বাতিল, মোদি সরকারের বড় পরাজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:০৭ পিএম 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংগৃহীত ছবি
ভারতে নারী আসন সংরক্ষণ ও লোকসভা আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) নিয়ে প্রস্তাবিত সংশোধনী বিল লোকসভায় পাস না হওয়ায় এটি  নরেন্দ্র মোদি সরকারের গত ১২ বছরের মধ্যে প্রথম আইনগত পরাজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) একজোট বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শেষ মুহূর্তের “বিবেক অনুযায়ী ভোট” দেওয়ার আহ্বান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রস্তাব—যেখানে বলা হয়েছিল প্রতিটি রাজ্যে লোকসভার আসন ৫০% বাড়ানোর বিষয়টি বিলেই যুক্ত করা হবে, দুটোই প্রত্যাখ্যান করে। ফলে বিলটি প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পায়নি।

বিরোধীদের অভিযোগ ছিল, ২০২৯ সাল থেকে নারী সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া এই বিল আসলে দক্ষিণ ভারতের প্রতিনিধিত্ব কমানো, রাজনৈতিক মানচিত্র বিজেপির পক্ষে পুনর্গঠন করা এবং জাতিগত গণনা বিলম্বিত করার একটি কৌশল। যদিও অমিত শাহ দাবি করেন, প্রস্তাবিত পদ্ধতিতে দক্ষিণের রাজ্যগুলোর প্রতিনিধিত্ব সামান্য বাড়বেই এবং সরকার জাতিগত গণনা করতেও প্রতিশ্রুতিবদ্ধ।

সংবিধানের ১৩১তম সংশোধনী বিলটি পক্ষে ২৯৮ এবং বিপক্ষে ২৩২ ভোট পায়। কিন্তু পাস হতে হলে প্রয়োজন ছিল অন্তত ৩৫২টি সমর্থন ভোট। মূল বিলটি পাস না হওয়ায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, এর সঙ্গে সংশ্লিষ্ট আরও দুটি বিল, যার মধ্যে ডিলিমিটেশন সংক্রান্ত একটি বিলও রয়েছে, প্রত্যাহার করা হবে। 

এর আগে, কৃষি আইনগুলোর মতো কিছু ক্ষেত্রে মোদি সরকার নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেও, সংসদে কোনো বিল সরাসরি পরাজিত হওয়া এই প্রথম ঘটনা।  

ভোটের আগে মোদি সংসদ সদস্যদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য দিয়ে বলেন, নিজের বিবেকের কথা ভাবুন এবং পরিবারের নারীদের কথা স্মরণ করে এই বিলের পক্ষে দাঁড়ান।  


তিনি বলেন, সরকার সব ধরনের সংশয় ও ভুল ধারণার জবাব তথ্য ও যুক্তি দিয়ে দিয়েছে। প্রায় চার দশক ধরে নারীদের আইনসভায় সংরক্ষণের বিষয়টি অযথা বিলম্বিত হয়েছে এবং স্বাধীনতার এত বছর পরও নারীদের প্রতিনিধিত্ব এত কম থাকা উচিত নয়।

‘নারী শক্তি’র পক্ষ থেকে তিনি সংসদ সদস্যদের অনুরোধ করেন যেন তারা এমন কোনো সিদ্ধান্ত না নেন যা দেশের নারীদের অনুভূতিতে আঘাত হানে। কোটি কোটি নারী আমাদের দিকে তাকিয়ে আছেন বলেও মন্তব্য করেন তিনি এবং সবাইকে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’-এর সংশোধনী সমর্থনের আহ্বান জানান। 

এদিকে, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী লোকসভায় তার বক্তব্যে সরকারের এই বিলের তীব্র বিরোধিতা করেন। তিনি দাবি করেন, এই বিলটির সঙ্গে নারী সংরক্ষণের কোনও সম্পর্ক নেই। বরং এটি দেশের নির্বাচনি মানচিত্র বদলের একটি প্রচেষ্টা।

রাহুল গান্ধী বলেন, দক্ষিণ ভারত, উত্তর-পূর্বাঞ্চল এবং ছোট রাজ্যগুলোর প্রতিনিধিত্ব কেড়ে নেওয়ার এই চেষ্টা একটি ‘দেশবিরোধী কর্মকাণ্ড’ ছাড়া আর কিছুই নয়।

বাজেট অধিবেশনের বর্ধিত সময়সীমার শেষ দিনে, শনিবার সংসদ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হওয়ার সম্ভাবনা রয়েছে। 


/ইউএমএইচ


  বিষয়:   লোকসভা  মোদি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: