হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে ইরানি গানবোটের গুলি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার হরমুজ প্রণালীতে একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের গানবোট। ডনের প্রতিবেদনে

2026-04-18T18:00:18+00:00
2026-04-18T18:00:18+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা
হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে ইরানি গানবোটের গুলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:০০ পিএম 
হরমুজ প্রণালীতে একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের গানবোট। ছবি : টাইমস অব ইসরায়েল
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার হরমুজ প্রণালীতে একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের গানবোট। ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  

এর আগে, ইরান তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসে ওই পথটি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত বদল করে। 


জাহাজটির ক্যাপ্টেন জানান, ওমানের উত্তর-পূর্বে প্রায় ৩৭ কিলোমিটার দূরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুটি গানবোট তাদের কাছে আসে। কোনো ধরনের রেডিও সতর্কতা ছাড়াই তারা জাহাজটির দিকে গুলি ছোড়ে। 

তবে জাহাজ ও এর নাবিকরা সবাই নিরাপদ আছেন বলে জানানো হয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।


/ইউএমএইচ


   
 

  বিষয়:   হরমুজ প্রণালী  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: