কেন বন্ধ হলো হরমুজ প্রণালী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানি নৌবাহিনী রেডিও বার্তায় হরমুজ প্রণালী আবার বন্ধ ঘোষণা করেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের

2026-04-18T18:12:47+00:00
2026-04-18T18:12:47+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কেন বন্ধ হলো হরমুজ প্রণালী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:১২ পিএম 
হরমুজ প্রণালী। ছবি : ফার্স্টপোস্ট
ইরানি নৌবাহিনী রেডিও বার্তায় হরমুজ প্রণালী আবার বন্ধ ঘোষণা করেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের “দস্যুতার” জবাব হিসেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। 

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শিপিং সূত্র বলছে, এতে আন্তর্জাতিক নৌপরিবহন খাতে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। 

Advertisement

এর মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অব্যাহতভাবে ইরানি বন্দরগুলোতে অবরোধের কারণে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার “আগের অবস্থায়” ফিরে গেছে।  

উল্লেখ্য, এর আগে ইরান প্রণালীটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার কথা বললেও অল্প সময়ের মধ্যেই সেই অবস্থান থেকে সরে এসে পুনরায় বন্ধের ঘোষণা দেয়, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। 


   
/ইউএমএইচ 
  বিষয়:   হরমুজ প্রণালী  ইরান  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: