এবার হরমুজে কন্টেইনার জাহাজে হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারের পর এবার একটি কন্টেইনার জাহাজে হামলা হয়েছে।ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসকে (ইউকেএমটিও) উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, ইরানি

2026-04-18T20:10:36+00:00
2026-04-18T20:10:36+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
এবার হরমুজে কন্টেইনার জাহাজে হামলা চালাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ৪৬)
হরমুজ প্রণালীতে কন্টেইনার জাহাজ। সংগৃহীত ছবি
হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারের পর এবার একটি কন্টেইনার জাহাজে হামলা হয়েছে।  

ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসকে (ইউকেএমটিও) উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, ইরানি গানবোট থেকে তেলের ট্যাঙ্কারে গুলি চালানোর কয়েক ঘণ্টা পরই সেখানে দ্বিতীয় হামলাটি হয়। হামলার সময় কন্টেইনার জাহাজটি ওমান উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে ছিল। হামলায় জাহাজটির বেশ কিছু কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কারা এ হামলা করেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।


এর আগে, ইউকেএমটিও জানিয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে ইরানের রেভল্যুশনারি গার্ডসের গানবোট থেকে গুলি চালানো হয়েছে।

ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার প্রতিবাদে ইরান গুরুত্বপূর্ণ এই জলপথে ফের বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যেই পরপর দুটি হামলা হলো।


/ইউএমএইচ


  বিষয়:   হরমুজ প্রণালী  ইরান  কন্টেইনার জাহাজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: