জাতীয় বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাবি

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতার ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা লাভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাবির

2026-04-18T20:51:36+00:00
2026-04-18T20:52:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাবি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:৫১ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ৮:৫২ পিএম
চ্যাম্পিয়নের ট্রফি হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হকি দল। ছবি : সময়ের আলো
আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতার ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা লাভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। 

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। পরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের হকি ও টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গণে বন্ধুত্ব’ প্রতিপাদ্য নিয়ে গত ১৫ এপ্রিল ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু হয়। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

এফআর


  বিষয়:   আন্তঃবিশ্ববিদ্যালয়  হকি  প্রতিযোগিতা  চ্যাম্পিয়ন  ঢাবি  জাতীয় বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: