ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে কথা ঘুরিয়ে নিলেন পোপ লিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পোপ লিও বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো বিরোধ নেই এবং এ বিষয়ে মিডিয়ায় যে কথা বলা হচ্ছে তা ঠিকভাবে

2026-04-18T21:13:42+00:00
2026-04-18T21:14:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে কথা ঘুরিয়ে নিলেন পোপ লিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:১৩ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ৯:১৪ পিএম
পোপ লিও। ছবি : রয়টার্স
পোপ লিও বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো বিরোধ নেই এবং এ বিষয়ে মিডিয়ায় যে কথা বলা হচ্ছে তা ঠিকভাবে উপস্থাপন করা হয়নি। 

আফ্রিকা সফরের সময় অ্যাঙ্গোলাগামী একটি ফ্লাইটে সাংবাদিকদের তিনি বলেন, ক্যামেরুনে তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বিশ্বের কিছু “স্বৈরশাসকের” সমালোচনা করেছিলেন, কিন্তু সেটি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়নি। 


তিনি আরও জানান, তার বক্তব্যের সময় ও প্রেক্ষাপটকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ওই ভাষণটি তিনি দুই সপ্তাহ আগে প্রস্তুত করেছিলেন, যা ট্রাম্প তার সম্পর্কে কোনো মন্তব্য করার আগেই লেখা হয়েছিল।

পোপ লিও জোর দিয়ে বলেন, তার মূল লক্ষ্য হলো শান্তি ও বিশ্বে স্থিতিশীলতা আনা, আর আফ্রিকা সফরেও তিনি এসব বিষয়েই কথা বলছেন। 


/ইউএমএইচ

  বিষয়:   পোপ লিও  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: