যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দুর্বলতা প্রকাশ ইরানের সেনাবাহিনীর, প্রশংসা সর্বোচ্চ নেতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আর্মি ডে উপলক্ষে দেওয়া এক বার্তায় দেশটির সেনাবাহিনীর প্রশংসা করেছেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমালোচনা

2026-04-18T23:46:11+00:00
2026-04-18T23:46:11+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দুর্বলতা প্রকাশ ইরানের সেনাবাহিনীর, প্রশংসা সর্বোচ্চ নেতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:৪৬ পিএম 
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সংগৃহীত ছবি
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আর্মি ডে উপলক্ষে দেওয়া এক বার্তায় দেশটির সেনাবাহিনীর প্রশংসা করেছেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমালোচনা করেছেন।

বার্তায় তিনি সেনাসদস্য, তাদের পরিবার এবং জাতিকে অভিনন্দন জানান। তিনি বলেন, ইসলামী বিপ্লবের মাধ্যমে সেনাবাহিনীর ওপর শত্রুদের চাপিয়ে দেওয়া দুর্বলতার অবসান ঘটেছে এবং সাম্প্রতিক সময়ে দেশের প্রতিরক্ষায় তাদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।


খামেনি আরও বলেন, ইরানি সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, পাহলভি শাসনের অবশিষ্ট শক্তি এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের ঐক্য রক্ষা করেছে।

তিনি দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে ইরানের প্রতিরোধ বিশ্ববাসীর সামনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দুর্বলতা ও অপমান উন্মোচিত করেছে। 


/ইউএমএইচ

  বিষয়:   ইরানের সেনাবাহিনী  যুক্তরাষ্ট্র-ইসরায়েল  সর্বোচ্চ নেতা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: