বলিউডে আবারও আনন্দের খবর- দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে চলেছেন জনপ্রিয় তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং।
রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ পোস্টের মাধ্যমে এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি। মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় শুভেচ্ছার বন্যা।
শেয়ার করা ছবিতে দেখা যায়, তাদের প্রথম সন্তান দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে আছে- যা থেকেই দ্বিতীয় সন্তানের আগমনের ইঙ্গিত পাওয়া যায় বলে মনে করছেন ভক্তরা। ছবিটি প্রকাশের পর থেকেই অনুরাগীরা উচ্ছ্বাসে ভাসছেন।
আরও পড়ুন
অনেক ভক্ত মন্তব্যে লিখেছেন, এটি তাদের জন্য বছরের অন্যতম আনন্দের খবর। কেউ কেউ হার্ট ও ভালোবাসার ইমোজিতে ভরিয়ে দিয়েছেন পোস্টের কমেন্ট সেকশন।
এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর এই তারকা দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম কন্যা সন্তান দুয়া। এরপর থেকেই পরিবার ও কাজ- দুই দিক সামলিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।
উল্লেখ্য, বলিউডের এই জনপ্রিয় জুটির সম্পর্ক শুরু হয় ২০১৩ সালে সিনেমার সেটে। এরপর দীর্ঘ প্রেমের পথ পেরিয়ে ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ে করেন তারা।
এএডি/