তথ্য নিরাপত্তায় জি-মেইলে নতুন ফিচার

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তি

জি-মেইল ব্যবহারকারীরা এখন থেকে স্মার্টফোন ব্যবহার করেই ই-মেইল আদান-প্রদানে পাবেন সর্বোচ্চ নিরাপত্তা।গুগল তাদের অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে যুক্ত করেছে অ্যান্ড-টু-অ্যান্ড

2026-04-19T05:43:09+00:00
2026-04-19T05:43:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রযুক্তি
তথ্য নিরাপত্তায় জি-মেইলে নতুন ফিচার
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:৪৩ এএম 
সংগৃহীত ছবি
জি-মেইল ব্যবহারকারীরা এখন থেকে স্মার্টফোন ব্যবহার করেই ই-মেইল আদান-প্রদানে পাবেন সর্বোচ্চ নিরাপত্তা। গুগল তাদের অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে যুক্ত করেছে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন সুবিধা। 

সহজ কথায় ব্যক্তিগত বা পেশাগত তথ্য এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত। নিচে এই নতুন ফিচারের বিস্তারিত তুলে ধরা হলো-

কী থাকছে নতুন এই সুবিধায়?
গুগলের এই আপডেটের ফলে জি-মেইল অ্যাপ থেকেই সরাসরি এনক্রিপ্টেড মেইল পাঠানো সম্ভব। 

এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো-
সরাসরি অ্যাপ থেকে ব্যবহার : বাড়তি কোনো থার্ড-পার্টি অ্যাপ ডাউনলোড করার ঝামেলা নেই।
ডিভাইস সাপোর্ট : অ্যান্ড্রয়েড এবং আইফোন- উভয় ব্যবহারকারীই এই সুবিধা পাবেন।

এনক্রিপশন চালু করতে হবে যেভাবে জেনে রাখা প্রয়োজন, সব ই-মেইল কিন্তু নিজে থেকে এনক্রিপ্ট হবে না। এটি ব্যবহারের জন্য ছোট্ট একটি ধাপ অনুসরণ করতে হবে-

জি-মেইল অ্যাপে গিয়ে মেইল লেখার পর বার্তার পাশে থাকা ‘লক আইকন’ খুঁজে বের করে  ‘অ্যাডিশনাল এনক্রিপশন’ অপশনটি চালু করতে হবে। ব্যাস! এরপর মেইলটি প্রাপকের কাছে সাধারণ মেইলের মতোই পৌঁছাবে, কিন্তু সেটি থাকবে সুরক্ষিত ডিজিটাল তালাবদ্ধ অবস্থায়।

অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন কেন গুরুত্বপূর্ণ?
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এটি আসলে কীভাবে কাজ করে? এই প্রযুক্তিতে প্রেরক যখন মেইল পাঠান, তখন সেটি একটি বিশেষ কোড বা সংকেতে রূপান্তরিত হয়। 

এই সংকেত কেবল প্রাপকের ডিভাইসে পৌঁছানোর পরই সাধারণ লেখায় ফিরে আসে। মাঝপথে অন্য কারও, এমনকি খোদ গুগলের পক্ষেও সেই মেইল পড়া বা তথ্য জানা অসম্ভব। বর্তমানে এটি রোল-আউট করা হচ্ছে, তাই শিগগিরই সব ব্যবহারকারীর ফোনে পৌঁছে যাবে। জি-মেইলের এই নতুন আপডেটটি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এক বড় পদক্ষেপ।

সময়ের আলো/আআ



  বিষয়:   তথ্য  নিরাপত্তা  জি-মেইল  নতুন  ফিচার 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: