বাব আল-মানদাব প্রণালি বন্ধের হুমকি হুতি বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লোহিত সাগর অঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়েছে- কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদাব প্রণালি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।সাম্প্রতিক

2026-04-19T13:21:31+00:00
2026-04-19T13:21:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বাব আল-মানদাব প্রণালি বন্ধের হুমকি হুতি বিদ্রোহীদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১:২১ পিএম 
বাব আল-মানদাব প্রণালি। ছবি : বিবিসি
লোহিত সাগর অঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়েছে- কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদাব প্রণালি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

সাম্প্রতিক এক হুঁশিয়ারিতে তারা বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কথিত ‘শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার নীতি’ অব্যাহত রাখেন, তাহলে এই গুরুত্বপূর্ণ প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে।

হুতি নিয়ন্ত্রিত প্রশাসনের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ‘সানা যদি বাব আল-মানদাব বন্ধের সিদ্ধান্ত নেয়, তবে তা আর খোলা সম্ভব হবে না।’ তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে।

তিনি আরও দাবি করেন, চলমান পরিস্থিতিতে শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা হলে এর দায়ভার সংশ্লিষ্ট শক্তিগুলোকেই নিতে হবে। একইসঙ্গে তিনি সংশ্লিষ্ট দেশগুলোকে ‘নীতিগত পরিবর্তন’ আনার আহ্বান জানান।
আরও পড়ুন

লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এই বাব আল-মানদাব প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য রুট হিসেবে পরিচিত। বিশেষ করে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে জ্বালানি তেল ও পণ্য পরিবহনের প্রধান পথ এটি।

বিশ্লেষকদের মতে, এই প্রণালিতে যেকোনো ধরনের বাধা সৃষ্টি হলে তা বৈশ্বিক শিপিং ব্যবস্থা ও তেল সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ এই পথের ওপর নির্ভরশীল।

এর আগেও বিভিন্ন সময়ে এই অঞ্চলে জাহাজ লক্ষ্য করে হামলার ঘটনা ঘটিয়েছে হুতি গোষ্ঠী, যার ফলে আন্তর্জাতিক নৌবাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছিল। নতুন করে এই হুঁশিয়ারির পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এএডি/


  বিষয়:   প্রণালি  বন্ধ  হুমকি  হুতি  বিদ্রোহী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: