সোমবার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশজুড়ে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বড় পরিসরের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। হামের সংক্রমণ ও মৃত্যুহার উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় সোমবার (২০ এপ্রিল)

2026-04-19T13:33:58+00:00
2026-04-19T13:33:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সোমবার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১:৩৩ পিএম 
সোমবার থেকে সারা দেশে একযোগে হামের টিকা পাবে শিশুরা। ছবি : ইউনিসেফ
দেশজুড়ে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বড় পরিসরের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। হামের সংক্রমণ ও মৃত্যুহার উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে হামের টিকা কার্যক্রম চালু করছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। একই সময়ে হামের জটিলতা ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৩ জনে, যাদের অধিকাংশই শিশু।

পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল। গত ৫ এপ্রিল দেশের ১৮টি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার ৩০টি উপজেলায় জরুরি ভিত্তিতে টিকা দেওয়া শুরু হয়। এরপর ১২ এপ্রিল ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকাতেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হয়।
আরও পড়ুন

এখন এই উদ্যোগকে জাতীয় পর্যায়ে নিয়ে যাচ্ছে সরকার। রাজধানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ২০ এপ্রিল থেকে দেশজুড়ে ব্যাপকভাবে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। তার ভাষায়, দেশে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে এবং কোনো ধরনের ঘাটতি নেই।

তিনি আরও বলেন, টিকা কার্যক্রম নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, হামে আক্রান্ত শিশুদের অনেক ক্ষেত্রে শুধু এই রোগই নয়, বরং অন্যান্য শারীরিক জটিলতাও মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই সময়মতো চিকিৎসা ও টিকা গ্রহণ অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একইসঙ্গে তারা অভিভাবকদের সচেতনতার ওপর জোর দিয়েছেন, যাতে প্রতিটি শিশু নির্ধারিত সময়ে টিকা পায় এবং পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত হয়।

এএডি/


  বিষয়:   সোমবার  দেশ  হাম  টিকা  শিশু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: