অভিজ্ঞতা ছাড়াই লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘এন-রাইজার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম’ পদে ৩০ কর্মী নিয়োগে ১৭ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ এপ্রিল থেকেই শুরু হয়েছে—চলবে ২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে দেখে নিন নগদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : নগদ লিমিটেড
লোকবল নিয়োগ : ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : সাধারণ অফিস সফটওয়্যার ব্যবহারে দক্ষতা
অভিজ্ঞতা : প্রয়োজন নেই
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ উভয়ই
বয়সসীমা : ১৯ থেকে ২৫ বছর
কর্মস্থল : যে কোনো জায়গায়
বেতন : ১২,৫০০ টাকা
অন্যান্য সুবিধা : সাপ্তাহিক ২ দিন ছুটি
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
সময়ের আলো/জোই