জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে মালিক সমিতির সাধুবাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে জ্বালানি তেলের নতুন মূল্য সমন্বয়কে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে খাত সংশ্লিষ্ট একটি বড় সংগঠন। সরকারের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন

2026-04-19T14:13:07+00:00
2026-04-19T14:13:07+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে মালিক সমিতির সাধুবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ২:১৩ পিএম   (ভিজিট : ২২)
প্রতীকী ছবি
দেশে জ্বালানি তেলের নতুন মূল্য সমন্বয়কে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে খাত সংশ্লিষ্ট একটি বড় সংগঠন। সরকারের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি।

রোববার (১৯ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করায় বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আরও বাড়বে। পাশাপাশি মজুত করে কৃত্রিম সংকট তৈরির প্রবণতাও কমে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বৈশ্বিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে স্থানীয় বাজারের সমন্বয় না থাকলে অনেক সময় অস্থিরতা তৈরি হয়। তাই বর্তমান সিদ্ধান্ত জ্বালানি খাতে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করবে বলে মনে করছে সংগঠনটি।
আরও পড়ুন

এর আগে শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্যহার ঘোষণা করে এবং পরবর্তীতে প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা লিটার নির্ধারণ করা হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব বিবেচনা করেই এই সমন্বয় করা হয়েছে। এতে দেশের সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

এএডি/

  বিষয়:   জ্বালানি  তেল  মূল্যবৃদ্ধি  সরকার  মালিক  সমিতি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: