ভবন থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহ জেলা শহরে একটি বহুতল ভবনে রং করার সময় সোয়েব আলী (৪৫) নামে এক মিস্ত্রি নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

2026-04-19T14:55:22+00:00
2026-04-19T14:55:22+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ভবন থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ২:৫৫ পিএম 
প্রতীকী ছবি
ঝিনাইদহ জেলা শহরে একটি বহুতল ভবনে রং করার সময় সোয়েব আলী (৪৫) নামে এক মিস্ত্রি নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ মার্চ) সকালে শহরের পোস্ট অফিস সংলগ্ন আক্তার ফার্মেসির চতুর্থ তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। 

সোয়েব ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী গ্রামের হরিপুর স্কুলপাড়া এলাকার বাসিন্দা এবং মতিয়ার রহমানের ছেলে। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ভবনের চতুর্থ তলায় রং করার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান সোয়েব আলী। পড়ে যাওয়ার সময় তিনি প্রথমে বিদ্যুতের তারে আঘাতপ্রাপ্ত হন এবং পরে মাটিতে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা ছিল।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঝিনাইদহ  ভবন  রং মিস্ত্রি  মৃত্যু  খুলনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: