‘বিদ্যুৎ সংকটে এসএসসি পরীক্ষার্থীরা ভোগান্তির শিকার’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যুৎ সংকটে এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে, এই সংকট উত্তরণে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন গাজীপুর-৪

2026-04-19T19:43:16+00:00
2026-04-19T19:43:16+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
‘বিদ্যুৎ সংকটে এসএসসি পরীক্ষার্থীরা ভোগান্তির শিকার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
বিদ্যুৎ সংকটে এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে, এই সংকট উত্তরণে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) বিরোধীদলীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। 

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সম্পূরক প্রশ্নে এ কথা বলেন।

সালাহউদ্দিন আইউবী বলেন, বিদ্যুৎ না থাকার কারণে আমার এলাকার শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। চিকিৎসা ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে ও সেচ ব্যবস্থা ভেঙে পড়েছে। এসএসসি পরীক্ষার্থীরা আজ হায়-হায় করছে। চতুর্দিকে বিদ্যুতের যে সংকট চলছে, তা উত্তরণে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর কাছে অনুরোধ জানান।


এছাড়া এমপি কাপাসিয়ার পর্যটনের সম্ভাবনা নিয়ে ধাধারচর এলাকাকে ‘দ্বিতীয় সেন্ট মার্টিন’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ঢাকার নিকটবর্তী হওয়ায় ধাধারচর পর্যটনের জন্য অত্যন্ত উপযোগী এলাকা। তিনি পর্যটন মন্ত্রীকে এলাকাটি সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, আমি পর্যটন মন্ত্রীকে অনুরোধ করব, আপনি সুযোগ হলে এলাকাটি সফর করুন এবং সরকারি উদ্যোগে এটিকে বিশেষ পর্যটন আওতায় নিয়ে আসুন।

সময়ের আলো/জোই 



  বিষয়:   বিদ্যুৎ সংকট  এসএসসি পরীক্ষার্থী  ভোগান্তি  কাপাসিয়া  জাতীয় সংসদ  ডেপুটি স্পিকার  বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: