বরিশালের ‘দুলাল ডাকাত’ পিরোজপুরে নিহত

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের হিজলা উপজেলার দুর্ধর্ষ ডাকাত ও ১৫ মামলার আসামি দুলাল (২৬) সংঘবদ্ধ পিটুনিতে নিহত হয়েছেন। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ডাকাতি করতে

2026-04-19T20:21:15+00:00
2026-04-19T20:21:15+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালের ‘দুলাল ডাকাত’ পিরোজপুরে নিহত
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:২১ পিএম 
প্রতীকী ছবি
বরিশালের হিজলা উপজেলার দুর্ধর্ষ ডাকাত ও ১৫ মামলার আসামি দুলাল (২৬) সংঘবদ্ধ পিটুনিতে নিহত হয়েছেন। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হলে মারধরে তার মৃত্যু হয়।

রোববার (১৯ এপ্রিল) নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত দুলালের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা নাজমুল হাসানের বাড়িতে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ৮/৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। তারা বাড়ির দ্বিতীয় তলার দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট শুরু করে।

এ সময় ডাকাত দুলাল ধারালো অস্ত্র দিয়ে গৃহকর্তা নাজমুল হাসানকে আঘাত করে। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে নাজমুল ও তার ছেলে উভয়েই আহত হন। একপর্যায়ে নাজমুলের স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুরো বাড়িটি ঘিরে ফেলেন।

স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে পালানোর চেষ্টাকালে গ্রামবাসী কৌশলে দুলালকে আটক করে। পরে উত্তেজিত গ্রামবাসী তাকে পিটুনি দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন। 


এদিকে, ডাকাত দলের হামলায় গুরুতর আহত গৃহকর্তা নাজমুলের ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওসি মো. তরিকুল ইসলাম জানান, পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। 

তিনি আরও জানান, নিহত দুলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১৫টি মামলা রয়েছে। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এফআর


  বিষয়:   বরিশাল  ডাকাত  পিরোজপুর  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: