১০৭৬০ লিটার ভোজ্য তেল মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বানারীপাড়ায় বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।রোববার (১৯ এপ্রিল) বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে

2026-04-19T20:42:43+00:00
2026-04-19T20:42:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
১০৭৬০ লিটার ভোজ্য তেল মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:৪২ পিএম 
দুই ব্যবসায়ীকে জরিমানা। ছবি : সময়ের আলো
বরিশালের বানারীপাড়ায় বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানকালে বাজারের ব্যবসায়ী মো. ইদ্রিসের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্য তেল সংরক্ষণের চিত্র উঠে আসে। এসময় ময়লা-আবর্জনার মধ্যে প্রায় ২ হাজার ৬০০ লিটার তেল মজুদের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া বাজারের পরান সাহা স্টোরে ৮ হাজার ১৬০ লিটার সয়াবিন ও পামওয়েল মজুদ পাওয়া যায়। এতে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিএমএ মুনিব জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও ভোক্তাদের ক্ষতি ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।


এফআর
  বিষয়:   বরিশাল  লিটার  ভোজ্য তেল  মজুদ  ব্যবসায়ী  জরিমানা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: