ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় রোববার (১৯ এপ্রিল) একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ

2026-04-19T22:01:39+00:00
2026-04-19T22:02:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:০১ পিএম  আপডেট: ১৯.০৪.২০২৬ ১০:০২ পিএম
তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ। সংগৃহীত ছবি
ভারতের তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় রোববার (১৯ এপ্রিল) একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।  

স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, রাসায়নিক পদার্থ মেশানোর সময় ঘর্ষণের ফলে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কাট্টানারপত্তির ওই বাজি কারখানায় ৩০ জন শ্রমিক নিয়মিত উৎপাদন-সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন, ওই সময়েই বিস্ফোরণটি ঘটে।
 
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিস্ফোরণের প্রভাব এতটাই তীব্র ছিল যে কারখানার অন্তত চারটি কক্ষ ধ্বংস হয়ে যায়। জানা গেছে, বিস্ফোরণের শব্দ ১০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গিয়েছিল।
 
শিবকাশী, সাত্তুর এবং বিরুধুনগর সহ নিকটবর্তী শহরগুলো থেকে দমকল ও উদ্ধারকারী দলের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এক ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলোতে নেয়া হয়েছে। 

  
ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটল এবং কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তা বিধি মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখতে একটি মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ।
 
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেছেন এবং নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।
 
সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘তামিলনাড়ুর বিরুধুনগর জেলার দুর্ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
 
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।


/ইউএমএইচ



  বিষয়:   ভারত  বিস্ফোরণ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: