নির্বাচনি প্রচারণায় ঝালমুড়ি কিনে খেলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে এসে রাস্তার পাশের বিক্রেতার দোকানে ঢুকে পড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিক্রেতার কাছ থেকে ১০ টাকার ঝালমুড়ি

2026-04-19T22:07:14+00:00
2026-04-19T22:07:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নির্বাচনি প্রচারণায় ঝালমুড়ি কিনে খেলেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:০৭ পিএম 
নরেন্দ্র মোদি। সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে এসে রাস্তার পাশের বিক্রেতার দোকানে ঢুকে পড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিক্রেতার কাছ থেকে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেতে শুরু করেন তিনি।  

স্থানীয় সূত্রে জানা যায়, ঝাড়গ্রামের রাজ কলেজ মোড়ে ‘স্বপনলালের স্পেশাল মুড়ি’ নামে একটি দোকানে আচমকাই ঢুকে পড়েন প্রধানমন্ত্রী। দোকানের মালিক বিক্রম সাউ, যিনি এলাকায় ‘বিহারীবাবু’ নামে পরিচিত। এই অপ্রত্যাশিত ঘটনায় বিস্মিত হয়ে পড়েন। প্রধানমন্ত্রী শুধু নিজেই ঝালমুড়ি খাননি, উপস্থিত জনতার সঙ্গেও তা ভাগ করে নেন। শেষে মুড়ির দাম হিসেবে ১০ টাকা পরিশোধ করেন তিনি।

প্রধানমন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে দেখে মুহূর্তের মধ্যে সেখানে ভিড় জমে যায়। তার এই আচরণে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দলীয় কর্মীরাও বিস্ময় প্রকাশ করেন।

এদিন ঝাড়গ্রামের সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন মোদি। তিনি অভিযোগ করেন, রাজ্যে বিদ্যুৎ পরিষেবা নিয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন এবং দুর্নীতির কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।


এছাড়া তিনি মুক্ত বিজলি যোজনা প্রকল্পের কথাও উল্লেখ করেন। মোদির দাবি, এই প্রকল্পের মাধ্যমে পরিবারগুলিকে আর্থিক সহায়তা দিয়ে সোলার প্যানেল বসানোর সুযোগ করে দেওয়া হচ্ছে, যাতে তারা নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তবে তার অভিযোগ, পশ্চিমবঙ্গে এই প্রকল্প কার্যকর করা হয়নি, যদিও অন্যান্য রাজ্যে এর সুবিধা মানুষ পাচ্ছেন।

নির্বাচনের আগে প্রচারের শেষ পর্যায়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতোমধ্যেই চর্চা শুরু হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   নির্বাচন  প্রচারণা  ঝালমুড়ি  মোদি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: