পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়া উপজেলায় দুটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ এপ্রিল) ভোররাতে

2026-04-19T23:53:12+00:00
2026-04-19T23:53:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৩ পিএম 
বিষ প্রয়োগের কারণে সব মাছ মরে ভেসে উঠে। ছবি : সময়ের আলো
নাটোরের সিংড়া উপজেলায় দুটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ এপ্রিল) ভোররাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের লালুয়া পাঁচ পাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মাছ চাষি জাহাঙ্গীর আলম জানান, তার এক একর আয়তনের দুটি পুকুরে পাবদা ও গুলশা জাতের মাছ ছিল। আগামী দু-এক দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রি করার কথা, কিন্তু রোববার সকালে পুকুরে গিয়ে সব মাছ মরে ভেসে আছে দেখতে পান। 

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তাকে নিঃস্ব করা হয়েছে।

ভুক্তভোগীর ভগ্নিপতি সাইফ মাহমুদ বলেন, ভুক্তভোগী জাহাঙ্গীর আলম অনেক কষ্ট আর স্বপ্ন নিয়ে এই মাছ চাষ করেছিল। আমরা এই পৈশাচিক ঘটনার বিচার চাই। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।


সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফআর
  বিষয়:   নাটোর  বিষ  মাছ  নিধন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: