‘দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে’

চট্টগ্রাম প্রতিনিধি

সারাদেশ

সবার আগে বাংলাদেশ, তাই দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে জানালেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর

2026-04-20T11:36:53+00:00
2026-04-20T11:39:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে’
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ এএম  আপডেট: ২০.০৪.২০২৬ ১১:৩৯ এএম
প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন। ছবি : সময়ের আলো
সবার আগে বাংলাদেশ, তাই দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে জানালেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন। 

রোববার (১৯ এপ্রিল) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দাগামী প্রথম হজ ফ্লাইটের হজযাত্রীদের নিজ হাতে শুভেচ্ছাস্বরূপ হজ্ব উপকরণ বিতরণ শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আয়োজিত প্রথম হজ্ব ফ্লাইট উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, আপনারা সৌদি আরবের পবিত্র ভূমিতে গিয়ে নিজেদের পরিবার ও দেশবাসীর জন্য দোয়া করবেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ যাতে বন্ধ হয় এবং বিশ্বজুড়ে শান্তি ফিরে আসে, সেই প্রার্থনা করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি সম্প্রীতির, বৈষম্যহীন এবং উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ার যে পরিকল্পনা আমরা নিয়েছি, তা যেন সফল হয়, সে জন্য আপনারা বিশেষ মোনাজাত করবেন।


অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নিজ হাতে ৪১৯ জন হজযাত্রীর মাঝে আতর, তসবিহসহ হজ পালনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। তিনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকার কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। 

উল্লেখ্য, এ বছর চট্টগ্রাম থেকে মোট ১৬টি ফ্লাইটে ৫ হাজার ৬৭৫ জন হজযাত্রী সৌদি আরব গমন করবেন।

প্রতিমন্ত্রী দেশের জনগণের স্বস্তি, শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া চেয়ে আরও বলেন, আল্লাহ যেন দুনিয়াবি সব মুসিবত থেকে বাংলাদেশ ও দেশবাসীদের রক্ষা করেন এবং প্রতিটি হজযাত্রী যেন স্বাস্থ্য নিয়ে নিরাপদে হজ পালন শেষ করে দেশে ফিরতে পারেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রাম বিমান ব্যবস্থাপক আল মামুন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সময়ের আলো/জোই



  বিষয়:   প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন  চট্টগ্রাম  শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর  হজ ফ্লাইট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: