ইস্টার সানডেতে গালি দেওয়ায় ট্রাম্পের ওপর ক্ষিপ্ত খ্রিস্টান নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র দিন ইস্টার সানডেতে গালাগালি করায় ট্রাম্পের ওপর ক্ষিপ্ত ও বিরক্ত হয়েছেন ধর্মীয় নেতারা। সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট

2026-04-20T11:44:50+00:00
2026-04-20T11:44:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইস্টার সানডেতে গালি দেওয়ায় ট্রাম্পের ওপর ক্ষিপ্ত খ্রিস্টান নেতারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ এএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র দিন ইস্টার সানডেতে গালাগালি করায় ট্রাম্পের ওপর ক্ষিপ্ত ও বিরক্ত হয়েছেন ধর্মীয় নেতারা। সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

চলতি ২ এপ্রিল ইরান যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত করে। এর দুইদিন পর অভিযান চালিয়ে ওই বিমানের পাইলট ও অন্য ক্রুকে উদ্ধার করে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা।

তাদের উদ্ধারের পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন। সেখানে ইরানকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করেন ট্রাম্প। এমনটি সেই পোস্টে আল্লাহর নামও নেন তিনি।

তিনি যেদিন পোস্টটি করেন সেদিন ছিল ইস্টার সানডে। যা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি দিন। আর এমন দিনে দেশের প্রেসিডেন্ট হয়ে গালাগাল করায় তার ওপর ক্ষিপ্ত ও বিরক্ত হন খ্রিষ্টান নেতারা।


রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্প যখন কুরুচিপূর্ণ পোস্টটি করেন তখন রিপাবলিকান সিনেটর এভং খ্রিস্টান নেতারা হোয়াইট হাউজে যোগাযোগ করেন। তারা তাদের আপত্তির কথা জানিয়ে বলেন, ইস্টার সানডের দিন প্রেসিডেন্ট গালাগালি করছেন আবার আল্লাহর নাম নিচ্ছেন, যা তাদের কাছে শোভনীয় মনে হচ্ছে না।

ওইদিনের পোস্টে ইরানকে উদ্দেশ করে ট্রাম্প লেখেন, উন্মাদ অবৈধ সন্তান, হরমুজ প্রণালি খুলে দিন। নয়তো আপনাদের নরকে বাস করতে হবে। সমস্ত প্রশংসা আল্লাহর।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইস্টার সানডে  গালি  দেওয়া  ট্রাম্প  ক্ষিপ্ত  খ্রিস্টান  নেতা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: