প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিরাজগঞ্জ মহাসড়কে নেতাকর্মীদের ঢল

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দুই মাস পর পিতৃভূমি বগুড়ায় সফরে যাওয়ার পথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সড়কপথে তাকে স্বাগত

2026-04-20T12:15:44+00:00
2026-04-20T12:16:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিরাজগঞ্জ মহাসড়কে নেতাকর্মীদের ঢল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:১৫ পিএম  আপডেট: ২০.০৪.২০২৬ ১২:১৬ পিএম
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তীব্ররোদেও সড়কের পাশে নেতাকর্মীদের ভিড়। ছবি : সময়ের আলো
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দুই মাস পর পিতৃভূমি বগুড়ায় সফরে যাওয়ার পথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সড়কপথে তাকে স্বাগত জানাতে ঢল নেমেছিল নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের। তাকে এক নজর দেখতে পেয়ে নেতাকর্মীরা উচ্ছ্বাসিত হয়ে পড়েন।

সোমবার (২০ এপ্রিল) ভোর থেকেই যমুনা সেতু পশ্চিম সংযোগ থেকে থেকে চান্দাইকোনা পর্যন্ত ৩৯ কিলোমিটারজুড়েই বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, ওলামাদলসহ সর্বস্তরের জনসাধারণ মহাসড়কের দুইপাশে অপেক্ষায় ছিলেন। 

সকাল সাড়ে ৮টায় তারেক রহমান যমুনা সেতু পশ্চিম সংযোগ এসে পৌঁছলে তাকে স্বাগত জানান সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানসহ সর্বস্তরের জনসাধারণ। এ সময় তারেক রহমানও তার গাড়ির ভেতর থেকেই নেতাকর্মীসহ সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।


প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। দীর্ঘ সময় পর নিজ জেলায় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়াজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা যুবদলের সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।

সময়ের আলো/জোই 


  বিষয়:   প্রধানমন্ত্রী  স্বাগত  সিরাজগঞ্জ মহাসড়ক  নেতাকর্মী  বিএনপি  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: