মেঘনায় ১৭ লাখ টাকার চিংড়ির রেণু জব্দ

হিজলা (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬ লাখ গলদা চিংড়ি রেণু পোনা জব্দ করেছে মৎস্য অধিদফতর । জব্দকৃত

2026-04-20T13:56:22+00:00
2026-04-20T18:25:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মেঘনায় ১৭ লাখ টাকার চিংড়ির রেণু জব্দ
হিজলা (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১:৫৬ পিএম  আপডেট: ২০.০৪.২০২৬ ৬:২৫ পিএম
জব্দ গলদা চিংড়ি রেণু পোনা। ছবি : সময়ের আলো
বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬ লাখ গলদা চিংড়ি রেণু পোনা জব্দ করেছে মৎস্য অধিদফতর । জব্দকৃত এসব চিংড়ির আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ টাকা।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ আলম জানান, রোববার দিবা রাত ১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ১৪ টি ড্রামে আনুমানিক ৬ লাখ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। এসময় ১টি ট্রলার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরে জব্দ রেণু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।


এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জাটকা ইলিশ ও পাঙাশের পোনা ধরার অপরাধে মোট ৩৫ জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি প্রতিরাতে মেঘনা নদী থেকে অবৈধভাবে গলদা চিংড়ির রেণু পোনা পাচার করা হয়। আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় ৬ লাখ রেণু পোনা জব্দ করি। পরে তা মেঘনা নদীতে অবমুক্ত করি। এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মেঘনায় নদী  চিংড়ি রেণু  জব্দ  বরিশাল  হিজলা উপজেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: