সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নিপুণ রায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। ৩৬ জনের এই তালিকায় আছেন ঢাকা জেলা

2026-04-20T15:03:30+00:00
2026-04-20T15:03:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নিপুণ রায়
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:০৩ পিএম 
নিপুণ রায় চৌধুরী। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। ৩৬ জনের এই তালিকায় আছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরী বাংলাদেশ আইনজীবী ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির একজন সদস্য। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।


১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের খুলনা বিভাগের মাগুরা জেলায় রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করা নিপুণ রায় চৌধুরী পেশায় একজন আইনজীবী। রাজনৈতিক পরিবারে বিয়ে হওয়ায় তিনি প্রত্যক্ষভাবে রাজনীতিতে সক্রিয়। ইডেন মহিলা কলেজের সাবেক এই শিক্ষার্থী ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। 

নিপুণ রায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এবং দ‌ক্ষিণ কেরাণীগঞ্জ শাখা বিএনপির সভাপ‌তি।

সময়ের আলো/জোই


  বিষয়:   সংরক্ষিত  নারী আসন  বিএনপি  মনোনয়ন  নিপুণ রায়  বাবু গয়েশ্বর চন্দ্র রায়  পুত্রবধূ  রুহুল কবির রিজভী  ঢাকা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: