মেহেরপুরের গাংনীতে প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতা ও ব্যাবের সাবেক কথিত সোর্স মুকুলকে গুলি করে হত্যার চেষ্টায় এলাকায় চাঞ্চল্যও সৃষ্টি হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোরে সাহারবাটি গ্রামের কাশেমের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাহারবাটি গ্রামের নেক মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানায়, সাহারবাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুকুল হোসেন প্রতিদিন ভোরে হাঁটতে বের হন। তখন সাহারবাটি গ্রামের কাশেমের মোড়ে এলাকায় পৌঁছুলে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার কিংবা পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ড. ওমর ফারুক জনান, রক্তাক্ত অবস্থায় মুকুল হোসেনকে হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে বুলেটের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান অপু জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সময়ের আলো/জোই