ভাঙ্গায় সেফটি ট্যাঙ্কে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরে নির্মাণাধীন বহুতল ভবনের সেফটি ট্যাংকে পড়ে মাসুম শেখ (৫২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

2026-04-20T14:45:03+00:00
2026-04-20T14:45:03+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভাঙ্গায় সেফটি ট্যাঙ্কে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:৪৫ পিএম 
সেফটি ট্যাংকে পড়া নির্মাণ শ্রমিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি : সময়ের আলো
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরে নির্মাণাধীন বহুতল ভবনের সেফটি ট্যাংকে পড়ে মাসুম শেখ (৫২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার কোটপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নির্মাণ শ্রমিক বরিশালের পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।

এ বিষয় ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, পৌরসদর কোর্টপাড় মাছ বাজার সংলগ্ন বহুতল ভবনের কাজ চলছিল। সকাল ৯টার দিকে মাসুম সেফটি ট্যাংকির মধ্যে প্রবেশ করে। নিচে নামার সঙ্গে সঙ্গে অতিরিক্ত গ্যাসের কারণে সে অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয় গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ভবন নির্মাণের সাব কন্টাক্টর মহিবুল্লাহ শেখ জানান, নিহত মাসুম শেখ আমার ছোট ভাই। কাজ করার সময় অসাবধানতাবশত সে গ্যাসের কারণে নিচে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমার ভাইকে উদ্ধার করে।

এ বিষয় ভাঙ্গা পৌর প্রশাসক আব্দুল্লাহ আবু জাহের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। সেফটি ট্যাংক পরিষ্কার করার আগে কিছু নিয়ম মেনে চলতে হয়। বিষয়টি তদন্ত সাপেক্ষ প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ভাঙ্গা  ফরিদপুর  সেফটি ট্যাঙ্ক  নির্মাণ শ্রমিক  মৃত্যু  ঢাকা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: