৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশজুড়ে তাপমাত্রা ধীরে ধীরে যে ঊর্ধ্বমুখী হচ্ছিল, তা এখন নতুন মাত্রা পেতে যাচ্ছে। আবহাওয়াবিষয়ক পর্যবেক্ষকরা বলছেন, সামনে কয়েকদিন দেশের বড়

2026-04-20T16:36:49+00:00
2026-04-20T16:36:49+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
গরমের দাপট বাড়ছেই
৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৩৬ পিএম 
প্রতীকী ছবি
দেশজুড়ে তাপমাত্রা ধীরে ধীরে যে ঊর্ধ্বমুখী হচ্ছিল, তা এখন নতুন মাত্রা পেতে যাচ্ছে। আবহাওয়াবিষয়ক পর্যবেক্ষকরা বলছেন, সামনে কয়েকদিন দেশের বড় অংশেই গরম আরও অসহনীয় হয়ে উঠতে পারে, যা সরাসরি প্রভাব ফেলবে মানুষের দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যে।

সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এক পূর্বাভাসে জানানো হয়েছে, ২১ এপ্রিল থেকে ২৫-২৬ এপ্রিল পর্যন্ত সময়কালে দেশের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলে তাপপ্রবাহ শক্তিশালী হতে পারে। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় পরিস্থিতি মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে।

বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়াসহ আশপাশের জেলাগুলোতে তাপমাত্রা সবচেয়ে বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে, যা এ মৌসুমে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সতর্ক-সংকেত।

এছাড়া ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। ফলে শহর ও গ্রাম—উভয় জায়গাতেই গরমের চাপ সমানভাবে অনুভূত হবে।
আরও পড়ুন

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, শুধু অস্বস্তিই নয়, বাড়তে পারে হিটস্ট্রোকসহ নানা স্বাস্থ্যঝুঁকি। দিনের সবচেয়ে গরম সময়- দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, হালকা খাবার গ্রহণ এবং সরাসরি রোদ এড়িয়ে চলার ওপর জোর দেওয়া হচ্ছে।

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পানির অভ্যাস। অনেকেই অতিরিক্ত ঠান্ডা পানি পান করে স্বস্তি পেতে চান, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ খুব ঠান্ডা পানি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই স্বাভাবিক তাপমাত্রার পানি পান করাই নিরাপদ।

এএডি/
  বিষয়:   গরম  দাপট  ডিগ্রি  তাপমাত্রা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: