দুই দশক পরে ‘জিয়াবাড়িতে’ তারেক রহমান

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাগবাড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করে দুই দশক পরে পৈতৃকভিটা ‘জিয়াবাড়ি’তে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (২০ এপ্রিল)

2026-04-20T16:56:00+00:00
2026-04-20T16:56:00+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
দুই দশক পরে ‘জিয়াবাড়িতে’ তারেক রহমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৫৬ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
বাগবাড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করে দুই দশক পরে পৈতৃকভিটা ‘জিয়াবাড়ি’তে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার (২০ এপ্রিল) বিকাল ৪টায় বগুড়ার গাবতলীর বাগবাড়ির এ বাড়িতে পৌঁছান তিনি। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। 

হামাগর ছোল নিজের বাড়ি আইছে, এডাই বড় খুশি মন্তব্য করে বাগবাড়ি বাজারের চা দোকানি মোয়াজ্জেম হোসেন বলেন, আগে একবার আছছিল, তখন প্রধানমন্ত্রী ছিলেন না। এখন প্রধানমন্ত্রী। এক নজর দেখলাম তাকে।

এসময় বাগবাড়ি গ্রামের বাসিন্দা তুহিন মিঞা বলেন, ১৮ বছর বাগবাড়িতে রাস্তা-ব্রিজ কিছুর উন্নয়ন হয়নি। এবার যেহেতু গ্রামের ছেলে প্রধানমন্ত্রী, সেহেতু সব হবে বলেও আশা রাখেন তিনি। 


তিনি বলেন, গাবতলী থেকে বাগবাড়ি অনেক দূর। আমরা চাই বাগবাড়ি উপজেলা হোক। 

উল্লেখ্য, তারেক রহমান সবশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর ‘জিয়াবাড়ি’তে গিয়েছিলেন।

এর আগে, প্রধানমন্ত্রী বাগবাড়ির জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এরপর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে নারীদের হাতে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তিনি। 

এছাড়া বাগবাড়ির নশিপুরে তারেক রহমান কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন। বগুড়া পৌর ভবনে সিটি করপোরেশন কার্যক্রম এবং আদালত ভবন থেকে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড সিস্টেম চালু করেন।


/ইউএমএইচ 








  বিষয়:   তারেক রহমান  জিয়াবাড়ি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: