গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের ৭ সদস্যের কমিটি গঠন

গোবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের (সাদা দল) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিএমবি বিভাগের সহযোগী

2026-04-20T17:06:11+00:00
2026-04-20T17:12:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের ৭ সদস্যের কমিটি গঠন
গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:০৬ পিএম  আপডেট: ২০.০৪.২০২৬ ৫:১২ পিএম
অধ্যাপক ড. মাহবুব হাসান ও অধ্যাপক ড. এস এম আহসান। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের (সাদা দল) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিএমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসানকে আহ্বায়ক এবং কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম আহসানকে (সৌরভ) সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

​গতকাল (১৯ এপ্রিল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ৭ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করা হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ​যুগ্ম-আহ্বায়ক ড. মো. তরিকুল ইসলাম (সহযোগী অধ্যাপক, ফার্মেসি বিভাগ), ড. মোহাম্মদ আসলাম (সহকারী অধ্যাপক, বিএমবি বিভাগ)।


​সদস্য হিসেবে আছেন জনাব মাহফুজা আক্তার (সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ), ড. মো. বুলু রহমান (সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ), এস. এম. ফজলে রাব্বী (প্রভাষক, এসিএসই বিভাগ)।

​কমিটির আহ্বায়ক ড. মাহবুব হাসানসহ অন্যান্য সদস্যদের স্বাক্ষরের মাধ্যমে ১৯ এপ্রিল এই তালিকাটি চূড়ান্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং শিক্ষকদের অধিকার আদায়ে এই নতুন কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   গোবিপ্রবি  জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ  সাদা দল  কমিটি গঠিত  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: