সিট সংকট ও ভোগান্তির প্রতিবাদে ডাকসুর রেজিস্ট্রার ভবন ঘেরাও

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবিতে) ২০২৫-২০২৬ সেশনের সিট সমস্যার সমাধান, রেজিস্ট্রার ভবনের ক্রমাগত অসঙ্গতি ও শিক্ষার্থীদের ভোগান্তি রোধে রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি

2026-04-20T17:56:00+00:00
2026-04-20T17:56:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
সিট সংকট ও ভোগান্তির প্রতিবাদে ডাকসুর রেজিস্ট্রার ভবন ঘেরাও
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৪০)
ডাকসুর রেজিস্ট্রার ভবন ঘেরাও। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবিতে) ২০২৫-২০২৬ সেশনের সিট সমস্যার সমাধান, রেজিস্ট্রার ভবনের ক্রমাগত অসঙ্গতি ও শিক্ষার্থীদের ভোগান্তি রোধে রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান গ্ৰহণ করেন তারা। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাথে তাদের দাবিদাওয়া নিয়ে ঘন্টাব্যাপী আলোচনা হয়। এ সময় ডাকসু ও হল সংসদ থেকে কয়েকদফা দাবি তুলে ধরা হয়। 

তাদের দাবিগুলো হলো- সব হলে সিট না পাওয়া নবাগতদের (২৫-২৬, ২৪-২৫, ২৩-২৪) জন্য সিটের সার্কুলার আজকের মধ্যে দিয়ে দিবে, রেজিস্ট্রার ভবনে যেসকল কর্মকর্তারা অফিস ফাঁকি দিয়েছেন তাদেরকে অতিদ্রুত শাস্তির সম্মুখীন করা। দুই মাসের মধ্যে ডিজিটাল মনিটরিং চালু করা, ৩০ এপ্রিলের মধ্যে কে কোন ক্রায়োটোরিয়ায় সিট পেয়েছে, কোন রুমে আছে, কোন সেশন সেগুলো অন্যান্য শিক্ষার্থীদেরকে অবগত করা এবং সেশন ধরে হলে আসা অনিয়মিত শিক্ষার্থী হলে অবস্থান করতে না পারা বিষয়টি নিশ্চিত করা, ২০০৫-২০০৬ সেশন সহ প্রায় ৩৬ জনকে বিশেষ বিবেচনায় যে সিট দেওয়া হয়েছে তা ৩০ এপ্রিলের বাতিল করা। 
আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে ডাকসুর জিএস এস‌এম ফরহাদ বলেন, আমরা দাবি জানিয়েছি যে হল গুলোতে কারা সিট পাচ্ছে, কেন পাচ্ছে, যে পাচ্ছে না কেন পাচ্ছে না কারণসহ ওয়েবসাইট আপলোড দিতে হবে যেন সবাই ক্লিয়ার থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনে আগামী ৩০ তারিখের মধ্যে কোথায় কয়টা সিট ফাঁকা আছে এগুলো চূড়ান্ত রিপোর্ট দিবেন। আমরা আশা করতে চাই ৩০ তারিখের মধ্যে উনারা ব্যবস্থা নিতে পারবেন।

তিনি আরো বলেন, এখনো খুব ভদ্র ভাষায়, স্বাভাবিক ভাষায় আমরা আজকে দাবি জানিয়েছি। এরপরে কাজ না হলে হয়তোবা আমরা বাধ্য হয়ে ক্লাস পরীক্ষা বন্ধের দিকে আমরা চলে যেতে পারি।

এএডি/


  বিষয়:   সিট  সংকট  ভোগান্তি  প্রতিবাদ  ডাকসু  রেজিস্ট্রার  ভবন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: